পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ বিদ্যালয়গুলির পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা



পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ বিদ্যালয়গুলির পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা ::

কারো বাড়িতে বা পাড়ায়  বা  আত্মীয়স্বজনের মধ্যে  ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বর্তমানে পাঠরত  যদি কোন ছাত্র/ ছাত্রী থেকে থাকে , তাহলে তাদেরকে বলবেন যে তাদের ক্লাসের প্রতিটা বিষয়ে ফার্স্ট ইউনিটের সিলেবাসের ভিত্তিতে  কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে 'বাংলারশিক্ষা পোর্টালে' ,  লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে কিছু activity task  করার জন্যে। স্কুল যখন আবার খুলবে তখন ঐ প্রশ্নোত্তরগুলো ( Activity Task) সংশ্লিষ্ট  স্কুলের বিষয় শিক্ষক/শিক্ষিকাদের অবশ্যই দেখাতে হবে।

 আমি এই টাস্কের লিঙ্কটা এখানে দিচ্ছি , যেখানে সব ক্লাসের ( মূলত 5-10)  টাস্কগুলো দেওয়া আছে। ডাউনলোড করে নিতে হবে । কেউ ( ছাত্রছাত্রী বা তার অভিভাবক ) ইচ্ছে করলে প্রশ্নগুলো খাতায় লিখে নিতেও পারে। প্রতিটা বিষয়ের টাস্ক আলাদা আলাদা খাতায় লিখতে হবে।

ঘরে বসে থেকে যতোটা পারবেন এই বার্তা বা  টাস্কগুলো ছড়িয়ে দিন আপনার নিকটস্থ  মূলত  5-10 ক্লাসের student দের মধ্যে , তা সে যে স্কুলেরই হোক না কেন । আপনারা বা তারা কেউই এর জন্য ঘর থেকে বেরোবেন না , ঘরে বসে থেকেই প্রযুক্তির সাহায্য নিয়ে ( ফোন, sms, ইমেল,হোয়াটসঅ্যাপ ইত্যাদি )   যতোটা পারবেন সবাইকে এই Activity Task র বিষয়টি  ইনফর্ম করার চেষ্টা করুন। কারণ অধিকাংশ ছাত্রছাত্রীই এই পোর্টালের বিষয়টি সম্পর্কে অবহিত নয় বা তাদের পক্ষে এটার নাগাল ( access ) পাওয়াও সহজ নয়।
 তাই  লকডাউন পিরিয়ডে ছাত্রছাত্রীদের কাছে পৌছানোর এটাই একটা রাস্তা। তাই ছাত্রছাত্রী-শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ব্যক্তি-অভিভাবক-সচেতন নাগরিক সকলের কাছেই একজন শিক্ষক হিসাবে সনির্বন্ধ অনুরোধ তোমরা/আপনারা শিক্ষাবিভাগের এই Activity Task র বার্তাটা টার্গেটেড ছাত্রছাত্রীদের কাছে পৌছানোর উদ্যোগ ব্যক্তিগতভাবে গ্রহণ কর/ করুন এবং কোভিট-১৯ র জন্য সমস্ত সরকারী নির্দেশিকা কঠোরভাবে পালন করে ,  ছাত্রছাত্রীদের ঘরে বসে পঠনপাঠনে উৎসাহিত কর/ করুন ।

*Class IX , X all subject activity task upload করা হয়েছে। লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে। click active task, then select class.*

https://banglarshiksha.gov.in/Frontend/online_classroom

লিঙ্কটা ওপেন হলে এখানে 'Activity Task' অপশনটা ক্লিক করলেই ক্লাস অনুযায়ী টাস্কগুলো ডাউনলোড করার অপশন এসে যাবে।

লিংকটা ওপেন করতে সমস্যা হলে নিচের  দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
                     9093949096
              Sk Misbah ul Haque

Comments