জুম্মার নামাজ মসজিদে নয় ঘরেই পড়ুন ঠিক কি বললেন আলেমগণ

করোনাভাইরাস এই দুর্যোগকালে জুম্মার নামাজ আদায় সম্পর্কে বিভিন্ন মহল থেকে উঠে আসলো নানান বার্তা যা নিম্নে দেয়া হল:
করোনাভাইরাস ও মসজিদে নামাজের জামাত প্রসঙ্গে দেশের বিশিষ্ট আলেমদের দেওয়া সর্বশেষ ও সবচেয়ে সুন্দর সমাধান :
১) বর্তমান পরিস্থিতিতে মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজের আজান অবশ্যই হবে এবং যেসব মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও দুএকজন খাদেম ইত্যাদি অবস্থান করেন তাঁরা মসজিদের মধ্যেই থাকবেন এবং ওই ৪/৫ জন মিলে জামাত করবেন। বাকি মহল্লার মানুষ আজান শুনে বাড়িতে নামাজ পড়বেন।
২) যেসব মসজিদে ইমাম ও মুয়াজ্জিন অবস্থান করেন না সেই মসজিদের কাছাকাছি বাস-করা দু'চারজন সুস্থ যুবক তিনদিন বা চব্বিশ ঘন্টা ই'তিকাফের নিয়তে মসজিদের মধ্যে থাকবেন—তিনদিন বা চব্বিশ ঘন্টা পর আরও দু'চারজন সুস্থ যুবক আসবেন—এভাবে পালা করে থাকবেন এবং এই ক'জনই জামাত করে নামাজ পড়বেন।
৩) জুমার নামাজের ক্ষেত্রেও একই নিয়ম পালন করবেন। চার-পাঁচজন মিলে জুমার নামাজ পড়বেন, বাকি সবাই বাড়িতে জোহরের নামাজ আদায় করবেন।
উল্লেখ্য : যাঁরা দৈনিক পাঁচবার মসজিদে জামাতসহ নামাজে অভ্যস্ত, তাঁরা মসজিদে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলে, নিঃসন্দেহে মনে কষ্ট পাবেন কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা মেনে নিতেই হবে। তাঁরা বাড়িতে নামাজ পড়ার সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন— দেশের জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য—যাতে এই বিপদ থেকে শীঘ্রই মুক্ত হওয়া যায়। আর এই বিপদমুক্তি ঘটার পর নিঃসন্দেহে তাঁরা আবার জামাতের সঙ্গে মনের আনন্দে নামাজ পড়তে পাড়বেন।


Comments